এবি ব্যাংক ও মিলভিক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. এবং মিলভিক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ মিলভিক বাংলাদেশ লিমিটেডের হেলথ প্যাকেজে ১০% ছাড় এবং ৩০ দিনের জন্য ফ্রি ডাক্তার টেলি-কনসালটেশন সুবিধা উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. হাবিবুল মামুন এবং মিলভিক বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মো. মুইনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং মিলভিক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি লিড, প্রোডাক্ট জনাব ইসরাত মুস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বন কর্মকর্তাবৃন্দ।