সিনিয়র ম্যানেজমেন্ট টীম

reazul-islam আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক

জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী ১৯শে আগস্ট, ২০২৬ তারিখে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ব্যাংকের স্থিতিশীলতা ও রূপান্তর আনয়নে সাফল্যের প্রমাণ রাখা এই অভিজ্ঞ ব্যাংকার এবি ব্যাংকের পরবর্তী অধ্যায়ের নেতৃত্ব দিবেন। পরিচালনা পর্ষদের মতে, জনাব চৌধুরীর এই নিয়োগ ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রম ও প্রবৃদ্ধি অর্জনের প্রতি ব্যাংকের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলিন।

বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ক্ষেত্রে জনাব চৌধুরীর প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, স্কটিয়া ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস এবং ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ- এ ঊধ্বর্তন নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে স্থির ও বিচক্ষণ নেতৃত্বের জন্য সুনাম অর্জন করেন। এছাড়া, আমানতকারীদের আস্থা অর্জন, প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালীকরণ এবং শৃঙ্খলা ও সততার সাথে সাফল্য অর্জনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ন্যাশনাল ব্যাংকের কঠিন সময়ে তিনি নেতৃত্ব প্রদান করেন। এসময় আমনতকারীদের আস্থা অর্জন, খেলাপি সম্পদ পুনরুদ্ধার, ব্যাংকের সুশাসন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণে তিনি গুরুত্ব প্রদান করেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি টেমোনোস কোর ব্যাংকিং সিস্টেম উন্নীত করার মাধ্যমে মূল প্রযুক্তি আধুনিকায়ন করে এবং তথ্য নিরাপত্তার জন্য ISO 27001:2022 সনদ অর্জন করে। একইসঙ্গে ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন।

এর আগে, ব্যাংক এশিয়া পিএলসি- এর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মূলধন বৃদ্ধি, বিভিন্ন কার্যক্রমের কেন্দ্রীকরণ, ঝুঁকি ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।

প্রতিষ্ঠানকে কার্যকর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় তাঁর দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। তাঁর এই নিয়োগ এবি ব্যাংকের সুশাসনকে আরও দৃঢ়করণ, দক্ষ ব্যবস্থাপনা এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।