
আহলান ইসলামি ব্যাংকিং
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জাতির সকল সমস্যার সমাধান রয়েছে এর মধ্যে । অর্থনীতি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলামি অর্থনীতির জন্য রয়েছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই ইসলামি অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হল ইসলামি ব্যাংকিং। ইসলামি শরীয়াহ্র সুস্পষ্ট নীতিমালার ওপর ভিত্তি করেই ইসলামি ব্যাংকিং পরিচালিত হয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় সকল ধরণের সুদ ভিত্তিক লেন-দেন নিষিদ্ধ এবং এর মূল লক্ষ্য হলো সমাজের কল্যাণ সাধন।
সকল প্রকার গ্রাহকের চাহিদা পূরণের প্রতিশ্রƒতির অংশ হিসেবে, এবি ব্যাংক পিএলসি ২০০৪ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইসলামি ব্যাংকিং শাখা চালু করে। শরীয়াহ্ সম্মত সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে, এবি ব্যাংক সম্প্রতি তাদের চলমান ইসলামি ব্যাংকিং কার্যক্রমকে ‘এবি আহলান ইসলামি ব্যাংকিং’ নামে নতুনভাবে রি-ব্রান্ডিং করেছে । আমানত ও বিনিয়োগ সংক্রান্ত নানাবিধ সেবা প্রদান করার ক্ষেত্রে এবি ব্যাংক ইসলামি শরীয়াহ্র নীতিমালা কঠোর ভাবে অনুসরণ করছে।
বিভাগীয় শহরে অবস্থিত নিম্নলিখিত শাখাগুলোয় আটটি ‘ইসলামিক ব্যাংকিং উইন্ডো’ চালু করার মাধ্যমে এবি ব্যাংক, ইসলামি ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারিত করেছে:
| ক্রমিক নং | বিভাগের নাম | ইসলামিক ব্যাংকিং উইন্ডোগুলোর অবস্থান |
|---|---|---|
| ১. | ঢাকা বিভাগ | প্রধান শাখা |
| ২. | চট্রগ্রাম বিভাগ | আগ্রাবাদ শাখা |
| ৩. | রাজশাহী বিভাগ | রাজশাহী শাখা |
| ৪. | খুলনা বিভাগ | খুলনা শাখা |
| ৫. | বরিশাল বিভাগ | বরিশাল শাখা |
| ৬. | ময়মনসিংহ বিভাগ | ময়মনসিংহ শাখা |
| ৭. | রংপুর বিভাগ | রংপুর শাখা |
| ৮. | সিলেট বিভাগ | দরগাহ্গেট শাখা |
এই নতুন স্থাপিত ‘ইসলামিক ব্যাংকিং উইন্ডো’-র মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলোতে অবস্থিত এবি ব্যাংকের সকল শাখা ও উপ-শাখা এখন গ্রাহকদের শরীয়াহ সম্মত অনলাইন ব্যাংকিং সেবা প্রদানে সক্ষম। এবি আহলান ইসলামিক ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় এবং ইসলামি শরীয়াহর সর্বোচ্চ মানদন্ড মেনে চলে । এর মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে প্রচলিত ইসলামি ব্যাংকিং রীতিনীতির যথাযথ পরিপালন নিশ্চিত করা হয়।
এবি ব্যাংক তার গ্রাহকদের আধুনিক, ডিজিটাল ও সম্পূর্ণ শরীয়াহ সম্মত ব্যাংকিং সেবা প্রদান করার মাধ্যমে তাদের ব্যাংকিং চাহিদা পূরণে প্রতিশ্রƒতিবদ্ধ। এবি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটি প্রখ্যাত শরীয়াহ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত । ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় শরীয়াহ্ পরিপালনের সর্বোচ্চ মানদন্ড বজায় রাখার ক্ষেত্রে তাঁদের দক্ষতা ও জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবি ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে ইসলামি শরীয়াহ্র ওপর ভিত্তি করে পরিচালিত, সুদ (রিবা) মুক্ত এবং প্রচলিত ব্যাংকিং কার্যক্রম থেকে সম্পূর্ণ পৃথক। আমাদের ব্যবসার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের সম্মানিত আমানতকারীদের প্রতিযোগিতামূলক মুনাফা প্রদান করার ক্ষেত্রে এবং উপযুক্ত গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা সম্প্রসারণে আরও শক্তিশালী ভূমিকা পালন করছে।
ফান্ড, যা ব্যবহার বা একই বিনিয়োগে স্পষ্ট অনুমতি নিয়ে আমানতকারীদের দ্বারা ব্যাংকে গচ্ছিত হয় তাকে আল-ওয়াদিয়াহ বলা হয়।...
⇨ আরো পড়ুনমুদারাবাহ'র তহবিল যেখানে প্রদানকারী এবং ব্যবহারকারীর মধ্যে একটি অংশীদারীত্বের মাধ্যমে গঠিত হয়। ...
⇨ আরো পড়ুনএবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার নিম্নলিখিত মোড এর অধীনে মূলধন যোগান দিয়ে থাকে, ...
⇨ আরো পড়ুন