এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’- এর গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিকট আনুষ্ঠানিকভাবে ২ কোটি, ৪১ লাখ, ২ হাজার ৮২০ টাকার একটি চেক হস্তান্তর করেছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওশাদ মোস্তফার নিকট এ চেকটি হস্তান্তর করেন এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইফতেখার এনাম আওয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব হাফিয়া তাজরিন ও এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং জনাব মো: আরিজুল ইসলাম মল্লিকসহ বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।