এবি ব্যাংক পিএলসি.-এর দেওয়ানহাট শাখা সম্প্রতি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে ৭০০/বি, ডি.টি. রোডসংলগ্ন নূর ভবনে স্থানান্তরিত হয়েছে।
আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট জনাব আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন জনাব গোলাম মাহমুদ রিজভী এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব ইহ্সানুল আরেফিনসহ ব্যাংকের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তবৃন্দ।