এবি ব্যাংক পিএলসি.-এর চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী ‘ম্যানেজারস মিট’ অনুষ্ঠিত হয়েছে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ।
এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।