এবি ব্যাংকের মুম্বাই শাখার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় সহায়তা প্রদান

এবি ব্যাংক পিএলসি.- এর মুম্বাই শাখা সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের অ্যাডভান্সড সেন্টার ফর টিট্রমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার (ACTREC)- এ চিকিৎসা ও গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার জনাব ফারহানা আহমেদ চৌধুরীর উপস্থিতিতে এবি ব্যাংকের মুম্বাই শাখার কান্ট্রি হেড জনাব দারায়ুস বাজান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই অনুদান টাটা মেমোরিয়াল সেন্টারের পরিচালক ডা. সুদীপ গুপ্তের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, মুম্বাইয়ে কার্যক্রম পরিচালনাকারী একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে এবি ব্যাংক উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণ ও আর্থিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।