এবি ব্যাংকের বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

‘এক দেশ এক QR, লেনদেন Bangla QR’ – এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি এবি ব্যাংকের উদ্যোগে সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবি ব্যাংকের ছাতক শাখা লিড ব্যাংক হিসেবে এ কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব সুব্রত তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আহমদ মন্নুন পান্না,স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার সম্প্রসারণ, ডিজিটাল লেনদেনে উৎসাহিতকরন এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়ে এবি ব্যাংকের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।