এবি ব্যাংক পিএলসি. এবং লং বিচ হোটেল লি.- এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ লং বিচ হোটেল লিমিটেডে পর্যটন মৌসুমে (অক্টোবর -মার্চ) রুম রেন্টের উপর ৪০% এবং অন্যান্য সময় (এপ্রিল-সেপ্টেম্বর) ৫০% ছাড় উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের পক্ষে জনাব মো. হাবিবুল মামুন, হেড অব কার্ডস এবং লং বিচ হোটেল লি. এর পক্ষে জনাব মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, হেড অব সেলস এন্ড মার্কেটিং উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং লং বিচ হোটেল লি. এর সিনিয়র ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং জনাব সাকিব মাশরুর বারি।