এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি সিরাজগঞ্জ জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।
কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড. এম. বাবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মামুন খান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, জনাব জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং কৃষিবিদ জনাব এস.এম.নাসিম হোসেন, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।