এবি ব্যাংক পিএলসি. ও প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্ট- এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্ট- এর নির্ধারিত ভ্রমণ ও কনসালটেন্সি সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ইএমআই এবং সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. হাবিবুল মামুন এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্ট- এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অরুনোদয় ঘোষ অংশু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স জনাব মোহাম্মদ শরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।