এবি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নবনিযুক্ত ১১তম ব্যাচের জন্য নয়দিন ব্যাপী ‘ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স’-এর উদ্বোধন করেছে।

এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মহাদেব সরকার সুমন, এফসিএ, জনাব জেড এম বাবর খান ও উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার জনাব মুহম্মদ নজরুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী সেশনে বক্তারা অংশগ্রহণকারী নবীন অফিসারদের শুভ কামনা এবং যথাযথ প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তীতার মাধ্যমে অর্জিত পেশাগত জ্ঞান কর্মজীবনে অনুশীলনের জন্য আহ্বান জানান।