এবি ব্যাংক পিএলসি. এবং এম/এস. কার টাইমস, সিলেট- এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এম/এস. কার টাইমস তার গ্রাহকদের গাড়ি ক্রয়ে অটো লোন সুবিধা গ্রহণের জন্য এবি ব্যাংকে প্রেরণ করবে এবং এবি ব্যাংকও গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আগ্রহী গ্রাহকদেরকে এম/এস. কার টাইমসের সাথে সংযুক্ত করবে।
এবি ব্যাংকের সিলেটের ভিআইপি রোড শাখার শাখা ব্যবস্থাপক জনাব আহমদ মন্নুন পান্না এবং এম/এস. কার টাইমসের স্বত্বাধিকারী জনাব সুমন আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বড়ইকান্দি শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো. রাহাতুল ইসলাম চৌধুরী এবং উপশহর শাখার শাখা ব্যবস্থাপক জনাব তৌহিদা বেগম।