এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে দেশের দক্ষিণাঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘ম্যানেজারস মিট’-এর আয়োজন করেছে।
এবি ব্যাংকের দক্ষিণাঞ্চলের মেন্টর ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ জুবায়ের আহমদ উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব ইহসানুল আরেফিন, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন জনাব তৌফিক হাসান, দক্ষিণাঞ্চলের রিজিওনাল হেড ও খুলনা শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো. শহিদুজ্জামানসহ উক্ত অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় ব্যাংকের দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।