এবি ব্যাংক ও সামান ইন্টারন্যাশনাল এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. ও সামান ইন্টারন্যাশনাল লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ হুন্দাই, এপোলো ও ভীডল লুব্রিকেন্টস পণ্য ক্রয়ে সর্বোচ্চ ছয় মাস মেয়াদে ০% ইএমআই সুবিধা ও ১৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. হাবিবুল মামুন এবং সামান ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আজাদ শামসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন জনাব তানিয়া সাত্তার এবং সামান ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার জনাব আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।