এবি ব্যাংক পিএলসি. এর সাথে সম্প্রতি চট্টগ্রামের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কে.কে অটোমোবাইলস- এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কে.কে অটোমোবাইলস তার গ্রাহকদের গাড়ি ক্রয়ে অটো লোন সুবিধা গ্রহণের জন্য এবি ব্যাংকে প্রেরণ করবে এবং এবি ব্যাংকও গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আগ্রহী গ্রাহকদেরকে কে.কে অটোমোবাইলসের সাথে সংযুক্ত করবে।
এবি ব্যাংকের সিডিএ অ্যাভিনিউ শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো: জাহেদুল আলম এবং কে.কে অটোমোবাইলসের হেড অব সেলস জনাব নাজমুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক ও আগ্রাবাদ শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো: দিদার আলম।