এবি ব্যাংক পিএলসি এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (ডব্লিউইডব্লিউবি) এর অধীনে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্প, উদ্যোক্তা উন্নয়নে প্রত্যাবাসী অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সম্প্রতি প্রবাসী কল্যাণ ভবনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান এবং রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের অর্থনীতিতে পুনরায় একীভূত হতে সাহায্য করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি এবং সিবিও জনাব ইফতেখার এনাম আওয়ালএবং রেইজ-এর উপ-প্রকল্প পরিচালক জনাব জাহিদ আনোয়ার উপস্থিত ছিলেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ উপস্থিত ছিলেন।