এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী, সনদ ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি.- এর উদ্যোগে, এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP প্রোগ্রামের আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি রাজধানী ঢাকায় মাসব্যাপী আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’- এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকার ২৬ জন প্রশিক্ষণার্থী ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া, প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কয়েকজনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জনাব মো. মনজুর হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং জনাব মো. আরিজুল ইসলাম মল্লিক, প্রশিক্ষণার্থী ক্ষুদ্র উদ্যোক্তাগণসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।