এবি ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি ফরাজী হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় ব্যাংকের বনশ্রী উপশাখায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
উপশাখার গ্রাহকগণ ও বনশ্রী এলাকার স্থানীয়দের মাঝে স্বাস্থ্যসচেতনতা তৈরির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব সাব-ব্রাঞ্চেস জনাব তাসনিমা আফরিন, ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মো. মোজাম্মেল হক এবং ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের জেনারেল ম্যানেজার জনাব আপেল মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।